লিসেনিং: শূন্যস্থান পূরণ
Listening: Fill in the Blanks
অডিও শুনে ট্রান্সক্রিপ্টের শূন্যস্থানে শব্দ টাইপ করতে হবে। অডিওতে শব্দটা হুবহু থাকে — কিন্তু বানান ভুল হলে নম্বর নেই।
📊 স্কোরিং কীভাবে হয়
- •প্রতিটি সঠিক শব্দে ১ নম্বর (বানানসহ)
- •নেগেটিভ মার্কিং নেই
🧭 ধাপে ধাপে কৌশল
1অডিওর আগে blank-গুলো দেখে নিন
প্রতিটি blank-এ কী ধরনের শব্দ আসতে পারে (noun? verb? সংখ্যা?) অনুমান করে রাখুন।
2শোনার সময় কার্সর blank-এ রাখুন
টেক্সট চোখে ফলো করুন, blank এলেই শব্দটা টাইপ/নোট করুন। মিস করলে আটকে থাকবেন না — পরের blank-এ যান।
3Noun হলে singular/plural যাচাই করুন
বাক্যের verb দেখুন: verb-এ s/es থাকলে subject singular (representative makes), না থাকলে plural (representatives make)। আগে Some/Many/All/Few/One of the থাকলে noun হবে plural।
4Verb হলে form যাচাই করুন
আগের auxiliary দেখুন: am/is/are/was/were → V3 (passive), have/has/had → V3 (perfect), can/should/will/must → base form (V1)। যেমন: "This system was developed", "They should gather"।
5শেষে বানান চেক করুন
অডিও শেষে ১০–১৫ সেকেন্ড বানান যাচাইয়ে দিন — assignments-এ ডাবল s, environment-এ n।
💡 টিপস ও কমন ভুল
- ✔সংখ্যা ফাঁদ: seventy vs seventeen — শেষাংশে জোর দিয়ে শুনুন
- ✔Grammar agreement দিয়ে অনিশ্চিত উত্তর "সেভ" করা যায় — এটাই স্কোর বাঁচানোর কৌশল
- ✔কমন একাডেমিক শব্দের বানান প্রতিদিন প্র্যাকটিস করুন