← IELTS হোম

🎯 IELTS স্ট্র্যাটেজি গাইড

একজন real test-taker-এর অভিজ্ঞতা — কোন রিসোর্স, কীভাবে practice, আর প্রতিদিনের রুটিন।

📖 Reading

এটা আমার সবচেয়ে কঠিন পার্ট ছিল। সবচেয়ে বড় ভুল হলো randomly পড়া — time management শিখতে হবে। Real exam-এ ৬০ মিনিটে ৩টা passage; এই rhythm practice থেকেই তৈরি হয়। Cambridge-এর লেটেস্ট বই follow করুন।

🤖 AI প্রম্পট

Give me an IELTS Academic Reading passage with True False Not Given questions and answers on [any topic].

🎧 Listening

Real exam-এ audio একবারই play হয়। তাই practice-এর সময় pause না করার অভ্যাস করুন।

⚠️ Listening-এ AI দিয়ে practice করা আমি সাপোর্ট করি না — এতে কোনও লাভ হয় না।

✍️ Writing

Task 1 আর Task 2 আলাদা skill। Task 1-এ data describe করা, Task 2-তে argument করা — দুটোর জন্য আলাদা practice দরকার।

🤖 AI প্রম্পট

Evaluate my IELTS Task 2 essay and give me a band score with specific feedback.

তারপর নিজের essay paste করুন।

🗣️ Speaking

এটাই বেশিরভাগের সবচেয়ে বড় ভয়। কিন্তু এটাই সবচেয়ে বেশি practice করা যায়।

🤖 AI প্রম্পট

Act as an IELTS examiner and give me Part 2 cue cards. Then evaluate my response.

🏆 যে strategy সবচেয়ে বেশি কাজ করেছে

Mock test দিন — real exam-এর condition-এ। Timer set করুন, pause করবেন না, score দেখুন, weak area খুঁজুন, শুধু সেখানে focus করুন। যেকোনো center-এ mock দিতে পারেন — আমি ২টা দিয়েছিলাম, ১,৫০০ টাকা। এটাই ছিল সবচেয়ে valuable investment।

📅 যে daily routine কাজ করবে

সকাল১৫ মিনিটReading — একটা passage
দুপুর২০ মিনিটWriting — একটা Task 2 essay, ChatGPT-তে evaluate করান
রাত১৫ মিনিটSpeaking — SmallTalk2Me-তে practice

প্রতিদিন মাত্র ৫০ মিনিট — coaching ছাড়াই। আপনার সুবিধা মতো এই রুটিন বানিয়ে নিন।